Need to talk? Call The Purpleline 09648336699, free and confidential, every day 4pm to 2am. Not an emergency service: in immediate danger call 999.

Need to talk? Call The Purpleline 09648336699 (4pm to 2am). Emergency: 999

মানসিক স্বাস্থের যত্ন

February 10, 20231 min read
মানসিক স্বাস্থের যত্ন

মানসিক স্বাস্থ্য ভালো রাখা একটি চর্চার বিষয়। কোন প্রকার শর্টকাট কিংবা ঔষুধ নাই যা আপনাকে নিমিষেই ভাল করে তুলবে। তাই দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নিজের দৈনন্দিন জীবনে কিছু ছোট ছোট পরিবর্তন আনুন।

এটা অনেক টা ব্যাংকে ডিপিএস হিসাব খোলার মত, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস ও চর্চা আপনাকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলবে যা জীবনের কঠিনতম পরিস্থিতি মোকাবেলা করতে ও মানসিক ইস্যু গুলো কাটিয়ে উঠতে যথাসময়ে সাহায্য করবে।

আর এই সকল অভ্যাস/চর্চা করার মত কাজগুলো কি হতে পারে তা একজন প্রফেশনাল মনোবিজ্ঞানী/কাউন্সিলর এর সাথের পরামর্শ করে ঠিক করুন। গুগল সার্চ করে পাওয়া প্রেস্ক্রিপশন কিংবা “বাজারি” মোটিভেশনাল স্পিকারদের স্পিচ কিংবা তাদের লেখা উদ্ভট বইগুলো পড়ে পরিবর্তন আনতে গেলে উলটা ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি।

কেননা শুধু মাত্র একজন সাইকোলজিষ্টই পারেন আপনার পার্সোনালিটি/ব্যক্তিত্ব, অতীত অভিজ্ঞতাগুলো গভীরভাবে পর্যালোচনা করে আচরণের সম্ভাব্যতা যাচাই করে তবেই আপনার পরিবর্তনের দিকগুলো চিহ্নিত করতে এবং আপনাকে সাহায্য করতে পারেন কাঙ্ক্ষিত পরিবর্তন নিয়ে আসতে।

নিজের মানসিক স্বাস্থের যত্ন নিন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন।

বিনীত
ফয়সাল আহমেদ রাফি
ফাউন্ডার এন্ড চিফ সাইকোলজিস্ট
ফয়সাল রাফি এন্ড এসোসিয়েটস

Related articles

Back to Blog
Jan 29, 20241 min read

মৃত্যু চিন্তা : ও আত্মকথন

ইদানিং আমার মৃত্যু চিন্তা আসে। মৃত্যু খুবই স্বাভাবিক একটি পরিণতি কিন্তু ভয়ংকর একটি অনুভূতি। ছোটবেলা থেকে আমার নিজের একটা বিশ্বাস তৈরি হয়েছে…

Read article
Nov 25, 20221 min read

Quality Time: Sex, Make Out and Our Understanding

ব্যক্তি ১: আপনি কেমন প্লেস পছন্দ করেন কোথাও বসার জন্য। আমি: নিরিবিলি বা মানুষ কম থাকে এমন কোথাও। বিশেষ করে আমি রেস্টুরেন্ট…

Read article